দেশের মানুষকে ফেলে দিল্লিতে গিয়ে বসে থাকে-এমন নেতা চাই না: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪২

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'যে নেতা দেশের মানুষকে ফেলে দিল্লিতে গিয়ে বসে থাকে, সে নেতা আমরা চাই না। আমার ভোট আমি দেবো—যাকে খুশি তাকে দেবো। কিন্তু বিগত সরকারের সময় ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো’।'

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। মা-বোনদের বলা হয়েছে—জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এ ধরনের বিভ্রান্তিকর রাজনীতি দিয়ে জনগণের ভাগ্য নির্ধারণ করা যায় না।

নারীদের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিও থেকে সুদের ঋণ নিয়েছেন, তাদের প্রতি মাসে কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে সেই কিস্তির দায়ভার বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।

তিনি বলেন, 'বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।'

নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'ভোটের দিন সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টুমি করার সাহস না পায়।'

তিনি আরও বলেন, 'আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।'

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের প্রসঙ্গে তিনি বলেন, 'ওই দিন আপনারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন।'

পথসভা চলাকালে আলিফা আক্তার গোলাপি নামে এক নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা ও কয়েকটি মুরগির ডিম উপহার দেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement