পতিত শক্তি নির্বাচনের আয়োজন ভণ্ডুলের চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

নির্বাচন ভণ্ডুল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টা প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত‍্যাশা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি বড় সুযোগ পেয়েছি। অভ‍্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে সেই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।

পরাজিত শক্তির তৎপরতার কথা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ‍্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট।

উপস্থিত রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টাকে এ সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে তারা সবাই ঐকবদ্ধ বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টাকে।

বৈঠকে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন‍্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দিনের মতো বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পরদিন বুধবার প্রধান উপদেষ্টা বৈঠক করেন ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে। দলগুলো হলো— গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, গণফোরাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস ও ১২ দলীয় জোট ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সবার ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের প্রতিশ্রুতি জামায়াতের

দুই. ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সমন্বয় সাধন করা হবে। পাশাপাশি সব ধর্মের শিশু-কিশোরদের জন্য নৈতিক শিক্ষা ও সহনশীলতা বৃদ্ধির কর্মসূচি চালু করা হবে।

৯ ঘণ্টা আগে

২৬ বিষয় অগ্রাধিকার দিয়ে জামায়াতের ইশতেহার ঘোষণা

এসব বিষয়ের মধ্যে রয়েছে সংস্কার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সুশাসন নিশ্চিত, স্থানীয় সরকার ব্যবস্থায় উন্নতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ প্রভৃতি।

৯ ঘণ্টা আগে

ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

১১ ঘণ্টা আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক এই ইশতেহারে ৩০টি মৌলিক দফা এবং ১২টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

১১ ঘণ্টা আগে