১২ ফেব্রুয়ারি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন: তারেক রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১৬
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং এটি জাতিকে পুনর্গঠন এবং জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিগত ১৬ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।

বক্তব্যে তারেক রহমান উত্তরাঞ্চলের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে বিএনপির পরিকল্পনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে তিনি উপস্থিত জনতাকে 'ধানের শীষ' প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধানকে দলীয়করণ করলে জনগণ রাজপথে নামবে : নাহিদ

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।

৩ দিন আগে

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

৪ দিন আগে

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যই পূর্ণ করতে চাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি।

৫ দিন আগে

মাসুদ উদ্দিনের বিচার হোক, মব জাস্টিস গ্রহণযোগ‍্য নয়: জি এম কাদের

আদালত চত্বরে সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির (জাপা) নেতা মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি ছুড়ে দিয়ে তাকে হেনস্থা করার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

৫ দিন আগে