জাল ভোট দিতে বিপুলসংখ্যক বোরকা-নিকাব প্রস্তুত করেছে একটি দল: মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর এক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দ করা আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। এসব ঘটনা নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাহদী আমিন নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় নারী পোলিং অফিসারের সামনে মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকর করতে হবে। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র বা হজের ছবি তোলার সময় যেমন মুখ খোলা রাখা বাধ্যতামূলক, ভোটের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলকে নারী কক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, অতীতে ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে—এমন অভিযোগ রয়েছে। এছাড়া অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্যও তারা পেয়েছেন। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ওই দলের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করে নজরদারি বাড়ানোর দাবি জানান মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানান অসংগতি রয়েছে। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে। মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষকের মধ্যে একাই পাশার রয়েছে ১০ হাজার ৫৫৯ জন। অথচ বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের একটি কক্ষই সংস্থাটির তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে একজন—যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পর্যবেক্ষকের নামে কয়েকটি প্রতিষ্ঠান একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, এসব অনিয়ম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়। তাই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে