অবরোধের আগের রাতেই ঢাকায় ৩ বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের দিন রাতে রাজধানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে জ্বলছে যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতেই ঢাকায় তিন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া এক জায়গায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। ৪০ মিনিটের ব্যবধানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুনের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে তিনটি স্থানেই ফায়ার সার্ভিসের দুটি করে মোট ছয়টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে সারা দেশে ১৩৩টি যানবাহনসহ বিভিন্ন সরঞ্জামে আগুন দেওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রাজধানীতে ৬৭ গাড়িতে আগুন দেওয়া হয়।

এদিকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে