‘জনগণ ও রাজনৈতিক দলগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়’

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যমতকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোর সংকল্প থাকতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ভালো সংবিধান প্রণয়নেই সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না। শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয়। রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। কেননা জবাবদিহিতা না থাকলে কোনো অবস্থাতেই আপনি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, ঐক্যের বিষয়টা কিসের ভিত্তিতে, কিসের ঐক্য চাই আমরা? প্রথমেই সেটা নির্ধারণ করা দরকার। ঐক্যের জায়গা হলো- কেবলমাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেটা ঐক্যের সূচনা মাত্র। যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার, সেটা হলো বর্তমান পরিস্থিতির পরও একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রিককরণ ব্যবস্থা অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ঐক্যমত্যের জায়গাগুলো অগ্রসর করা দরকার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

৩ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে