অবরোধের শুরুতেই রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঝটিকা মিছিল করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার আইডিয়াল স্কুলের সড়কে। ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতেই ঝটিকা মিছিল করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১২ নভেম্বর) সকাল ৭টায় নেতা-কর্মীদের নিয়ে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের সড়কে এই ঝটিকা মিছিলে অংশ নেন তিনি।

ঝটিকা মিছিলের ‍শুরুতে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা-গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করে জনগণের ভোটাধিকার আদায়ের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি বন্ধ করা যাবে না। সকাল থেকে সারা দেশে বিভিন্ন সড়কে জনগণ রাস্তায় নেমেছে। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচিতে রাস্তায় আছি।’

এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, পারভেজ রেজা কাকন, মাহবুবুল ইসলামসহ অন্য নেতারাও ছিলেন। ১৫ থেকে ২০ মিনিট মিছিলের পর রিজভী ওই স্থান থেকে চলে যান।

আজ রোববার সকাল ৬টায় সারাদেশে বিএনপিসহ সমমনা জোটের ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এই কর্মসূচি শেষ হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে