প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে তাকে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের পথে রওয়ানা দেন খালেদা জিয়া। দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
পরে রাত পৌনে ২টার দিকে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত রাতে খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এরপর বোর্ডের সিদ্ধান্তেই তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তার আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন।
খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে উনাকে (খালেদা জিয়া) কবে ছুটি দেওয়া হবে হাসপাতাল থেকে। এই মুহূর্তে উনার অবস্থা স্থিতিশীল। উনি হাসপাতালের কেবিনে আছেন।
এর আগে সবশেষ গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষা করেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে গিয়েছিলেন।
২০১৮ সাল থেকে কারাবন্দি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদনের পরও তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। এমনকি শর্তসাপেক্ষে তাকে নিজ বাসায় থাকতে দেওয়া হলেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। সাজামুক্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেন। পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
চিকিৎসা শেষে গত ৬ মে খালেদা জিয়া দেশে ফেরেন। এরপর থেকে নিজ বাসা ফিরোজাতেই অবস্থান করছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে। বাসায় থাকলেও মাঝে মাঝে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের মধ্যে দলীয় ও সাংগঠনিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
৫ দিন আগে
আমাদের মা-বোনেরা যারা অসহায়, যাদের স্বামী অসুস্থ, কাজ করতে পারে না বা স্বামী মারা গেছে প্রত্যেকটি পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মা-বোন মাসে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যে তারেক রহমান সাহেব এটি উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারের অভিভাবক
৫ দিন আগে
বাস্তবতা হলো, আমার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ম্যামের শ্রদ্ধেয় বাবা, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেবের নামের অপব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে, ম্যামকে অবহিত করলে ম্যাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন। এমনকি ম্যাম আমাকে জানান, যারা তার বাবার নামের অপব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে, তাদের
৫ দিন আগে
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এই আয়োজন তার সরকারি বাসভবন ২
৫ দিন আগে