রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা, একেবারেই সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫: ৩৪
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে এ বৈঠক শেষে বিএনপি কোনোভাবেই সন্তুষ্টি হতে পারেনি বলেও জানান তিনি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। তবে এ নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই।

তিনি আরও বলেন, আমাদের জন্য কাট-অফ টাইম ডিসেম্বর। এর মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, তা আরও খারাপের দিকে যাবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে পড়বে।

নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব— এমনটি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছি। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের যে অবস্থা, আমরা বিশ্বাস করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে হবে।

প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট ডেডলাইন না দেওয়ায় বিএনপি এখন কী করবে— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এখন এ বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নেব। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে আবার আপনাদের সামনে ফিরে আসবে। তখন আপনাদের জানাব।

বিভিন্ন খাতের সংস্কার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে দলটির মহাসচিব বলেন, আমরা সংস্কার কমিশনগুলোকে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি। তাদের সঙ্গে আমাদের বৈঠকও আছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলেছি— যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে সেগুলো নিয়ে চার্টার করতে আমরা রাজি আছি। সেই চার্টারের ওপর ভিত্তি করে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। বাকি সংস্কার প্রস্তাবের যেগুলোতে আমরা একমত হব, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচিত হয়ে আসবে, তারা সেগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা নেবে।

এর আগে বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকতে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রথমবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জামায়াতের

স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও এই প্রথম শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন।

১ দিন আগে

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন

১ দিন আগে

জামায়াতের সঙ্গে জোট নিয়ে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : হান্নান মাসুদ

আমি বলেছিলাম, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই।’

১ দিন আগে

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

এ সময় রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

১ দিন আগে