প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশজুড়ে যেভাবে জ্বালাও-পোড়াও আন্দোলন শুরু করেছে, তাতে নির্বাচন ঠেকানো যাবে না। এসব কর্মকাণ্ড বিএনপির জনপ্রিয়তাকে শূন্যের কোঠায় নিয়ে আসবে।
শুক্রবার তার নির্বাচনী এলাকা নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে ৩৭১ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন কালিগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন ছাড়াও ৫৪ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতু প্রকল্পসহ আরো ১০১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সালমান এফ রহমান।
সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেভাবে সহিংসতা শুরু করেছে, তাদের আর সুযোগ দেয়া হবে না৷ যারা এসব কর্মকাণ্ড করছে, তাদের পুলিশে ধরিয়ে দিন৷
বিএনপি নেতাদের আল্টিমেটাম ভুয়া প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ২৮ অক্টোবর ও ৩ নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেটলাইন দিয়েছিল, তা এখন জনগণের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে। বরং হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও-পোড়াও করে তারা দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই, সেই সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতাও হারাচ্ছে। তাই এসব ভুয়া আল্টিমেটাম দিয়ে জনগণকে আর বিভ্রান্ত করবেন না৷ জনগণ আর আপনাদের কথা বিশ্বাস করবে না৷ দেশের মানুষ বুঝতে পেরেছে আপনারা দেশ পরিচালনায় যোগ্যতা রাখেন না৷
গায়ের জোরে ক্ষমতায় আসার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত যেভাবে ধ্বংসাত্বক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এতে করে তাদের জনপ্রিয়তাই কমে যাচ্ছে৷ তাই এসব কর্মকাণ্ড বাদ দিয়ে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন৷ দেশের মানুষের ভোট নিয়ে যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন, আমরা আপনাদের সাদুবাদ জানাব৷
তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন- তারা নির্বাচনে অংশ নেবেন না৷ আমি তাদের বলি এতে করে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না৷ কোনো সহিংসতা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা যাবে না৷ প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে৷
নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল৷ আর এই উন্নয়ন অব্যাহত রাখতে আবার সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে৷

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে