বাংলাদেশ সহকারী-হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথ্যের অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার বিষয়ে এবার ‘ঢাকা টু আগরতলা’ পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামী বুধ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সোমবার ঢাকায় হবে। এতে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সম্প্রতি বৃটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়।
আপনিও কেন্দ্রের প্রতি ভরসা রাখবেন। ৩১ দফার মেসেজ পৌঁছে দিতে হবে জনগণের কাছে। কাজ হচ্ছে, জনগণের আস্থা ধরে রাখা। আসুন, আপনি, আমি ও আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা নয়, এমন কাজগুলো করা থেকে বিরত থাকি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ জন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন। তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতোমধ্যেই সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুততম সময়ের মধ্যেই বিদেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো নিষেধ। থার্টি-ফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করা হচ্ছে। একইসাথে, আতশবাজি ফোটানোও নিষেধ করা হচ্ছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার ব্যবস্থায় এখনও কিছু অসুবিধা এবং দুর্নীতি থাকতে পারে। তবে এগুলো মোকাবিলা করার চেষ্টা করছি। দেশের এই ক্রান্তিলগ্নে ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অবস্থা থেকে উত্তরণে বিচার বিভাগ কিছু প্রাতিষ্ঠানিক সংস্
বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তিনি মনে করনে দ্রুত এই অচলাবস্থা কেটে যাবে।
ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিএনপির বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টাঙ্গাইলের সখীপুরের বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের তালতলা চত্বরে সমাবেশ করেন
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন।
বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আকাশ পাতাল, ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।
খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না । তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। প্রতিটি শ্রেণির বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সে জন্য
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।