বিগত সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা ও রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ নদীর কথা বলতে গিয়ে শহীদ হন। ফ্যাসিবাদের কবলে পড়ে বিগত ১৬ বছরে নদীর যে বিপর্যস্ত অবস্থা তার সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে ভাবতে হবে। নদী, কৃষি এবং পরিবেশ নিয়ে জাতীয় নীতি গ্রহণ করা হবে।
তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামতের জন্য অন্তবর্তী সরকার ইতোমধ্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। ১৫ বছরের জঞ্জাল শেষ করে চলমান সংস্কার কার্যক্রম শেষ করা বিশাল কর্মজজ্ঞ। তবে, একটি বিষয় খেয়াল রাখা জরুরি–এই বিশাল কর্মজজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর
দুই ধরনের প্যাকেজের মধ্যে একটি হলো, যারা মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকবেন। এতে গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেম শরিফ থেকে চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যারা থাকবেন। এ ক্ষেত্রে খরচ প্রায় এক লাখ টাকা কমতে পারে। তব
তিনি আরো বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে। আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ করে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।’
একই দিন রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে লেখা চিঠিতে প্রায় একই ভাষায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিসি নুরুল হকের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, মাফিয়া সরকারের গত ১৫ বছরের দুঃশাসনে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিল না। বিএনপিসহ ভিন্নমতের দলগুলো কেউ নিরাপদ ছিল না। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইতোমধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আসিফ নজরুল বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সবকিছু ঠিক করবেন।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে মাফিয়াতন্ত্র বহাল রাখতে নির্বাচন না দেয়া ও আহতের তালিকা করে দ্রুত চিকিৎসা দেয়াসহ ৭ দফা দাবি জানিয়েছেন ‘রক্তিম জুলাই ২৪’ সংগঠনের নেতারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলে অনেক কর্মকর্তা কাজ করেন। কিন্তু এটা কারও ব্যক্তিগত সম্পত্তি না। এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নাই, এমন তো না। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতন ও টিউশন ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রণালয়।
যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানিতে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।