বাংলাদেশে চলমান কোনো ভারতীয় প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।
দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে। এ অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে বাংলাদেশের লাখ লাখ মানুষ মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন, গুম হয়েছেন, বাড়ি ঘর ছাড়া হয়েছেন। এমন কোনো নেতা-কর্মী নেই, যারা নির্যাতনের শিকার হন নাই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা হলে মানুষের কথা মত বাংলাদেশ চলবে। নির্বাচিত সরকারের সংসদের মাধ্যমে দেশের মান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সচিবালয়ে এলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন আবেগাপ্লুত হয়ে যান। সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্ন্তবর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে গৃহীত ব্যবস
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পৃথক অফিস জারিকৃত অফিস আদেশে এ রদবদল করা হয়।
সারা দেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘাত-সহিংসতায় কমপক্ষে ৬৩১ জন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি। সোমবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ চিত্র তুলে ধরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ফের পিছিয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।
বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনায্য কর্মকাণ্ড। তাই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেওয়ার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স
বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জনের স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ বাতিল করেছে সরকার। গত ৫ সেপ্টেম্বর এই নিয়োগ বাতিল করে আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ৬ দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার (৮ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য-প্রমাণাদিসহ একটি পোস্টে তিনি এ দাবি করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত।