ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সাথে
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ও পুলিশের গুলিতে শহীদদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিভাগের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
অনেকে একেবারেই ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে। এটুআই কর্তৃক অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ আর স্বচ্ছ হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বের কার্যকর হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করছেন সচিবরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিদের্শনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নিদের্শনা দেন তিনি।
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত কলেজছাত্র শফিক উদ্দিন আহমেদ আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং এখন থেকে যেকোনও সময়, যেকোনও প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দে
বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাব। ওইদিন বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।
কোন কোন বিশেষ মহল থেকে জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্বমূলক হিসাবে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) এক বিবৃতিতে তিনি আরও বলেন, এইসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধের অবমাননার সামিল।
শেখ হাসিনা সরকারের ‘মদদপুষ্ট’ নির্বাচন কমিশন (ইসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার দুপুরে এক অনুষ্ঠানে দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানে বিগত শেখ হাসিনার মদদপুষ্ট ব্যক্তিরা বসে আছে অভিযোগ করে অবিলম্বে অন্তর্বতী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার জন্য আগে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কি না৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ ছাড়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল,
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গনহত্যা