রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ২টার দিকে সড়কের এক পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছিলেন। আরেক পাশে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন। পুলিশ ছিল সুইমিং কমপ্লেক্স এলাকায়। তখন পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর নিয়ে পূর্বনির্ধারিত কার্টেন রেইজার সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোকপাত করেন।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলাপ-আলোচনার প্রস্তাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন। তিনি আরও জানান, আমরা তাদের সঙ্গে বসবো। তারা যখনই বসতে রাজি হবে, আমরা সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি।
আইনমন্ত্রী বলেন, আমরা জানতে পেরেছি যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলাপ-আলোচনা করতেও আগ্রহী। আমরা তাদের এই আলাপ-আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয় নিয়ে ব্রিফ করবেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছুক্ষণের মধ্যেই তিনি গণভবনের গেটে ব্রিফ করবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৩০ থেকে ৩৫ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে অ্যাম্বুলেন্স চালকসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদেরকে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, বনশ্রী ফরাজি হাসপাতালসহ স্থানীয় একাধ
এর আগে বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
চীনা রাষ্ট্রদূত বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। সহিংসতায় প্রাণ ও সম্পদহানি হয়ে থাকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সরকারের এ সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলেন- অটোরিকশা চালক আশরাফুল (২৫) ও দোকান কর্মচারী রিয়াদ শিকদা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিনে গণপরিবহনের সংকটে পড়েছে রাজধানীর মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। রাজধানীর শনির আখড়া ও কাজলা, রায়েরবাগের কদমতলী এলাকাসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলতে দেখা যায়নি।
চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে মেরুল বাড্ডা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন নারী সদস্যসহ ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।