চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ( ১৪ জুলাই ) বিকেলে সাম্প্রতিক চীন সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন সফর বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, শিক্ষা, আইসিটি, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ ও
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উসকানিদাতা বেড়ে যাচ্ছে। তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। সেসব বিষয়ে তদন্ত হচ্ছে। রোববার (১৪ জুলাই) দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শেষে এসব কথা বলে
নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনে যোগ দেওয়ার বিষয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,কোটাবিরোধী আন্দোলনকে বিএনপি ও তার দোসররা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা করছে। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, রংপুরবাসী যদি আমাকে জাতীয় পার্টিতে দেখতে চায়। তাহলে আমি তাদের ডাকে সাড়া দেব। আমার বাবার মুখ উজ্জ্বল করবো। তবে দলের কেউ আমাদের খোঁজ রাখে না। সেটা দুঃখজনক। শনিবার (১৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস ব
কোটাবিরোধী আন্দোলন ‘অরাজনৈতিক’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে? কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই।
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। রোববার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। শাহবাগ,
চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বিকেল ৪টায় গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সরকারপ্রধানের উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এটি (খেলাধুলা-শরীর চর্চা) যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে।
প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শিগগিরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এ টেপাখোলা লেককে কেন্দ্র করেই গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
শনিবার সন্ধ্যায় বগুড়া শহরে পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম রজতজয়ন্তী উদযাপন ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংর্ধনা ও প্রয়াতদের মরণোত্তর সম্মাননা প্রদান সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারা (কোটা আন্দোলনকারীরা) একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি পুনর্বহাল করতে পারবে বিচার বিভাগ। আন্দোলন করে নয়, এটা পরিবর্তন করতে হবে সর্বোচ্চ আদালতে। অথচ আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করল, বলল সরকারের কমিশন গঠন করতে হবে।
তিনি আরও বলেন, ‘আইটি ট্রেনিং নিয়ে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আইটি ব্যবহার করে ঘরে বসেই ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে ডলার ইনকাম করতে পারবে আমাদের তরুণরা।’
তিনি বলেন, প্রধান বিচারপতির কথার পর শিক্ষার্থীদের আন্দোলন করার আর প্রয়োজন নেই। তারা আদালতের মাধ্যমেই তাদের কথা জানাতে পারেন।
‘এই ক্যাম্পেইন তারুণ্যের মাঝে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সমতাধর্মী সমাজ প্রতিষ্ঠা, গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পলিসি অ্যাডভোকেসির অভিজ্ঞতা, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করবে।
তিনি বলেন, দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।