দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গণসংবর্ধনা মঞ্চে এলেন নেতা। নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে তাঁর কন্যা জাইমা রহমানের একটি সেলফি। সেই ছবিতে জাইমা রহমানের হাতে থাকা একটি বইকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা দেখা যাচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ পৌঁছেছে। এখানে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অত্যন্ত ধীরগতিতে এগিয়ে চলেছে তারেক রহমানের গাড়িবহর। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত মাত্র দুই কিলোমিটারের মতো সড়ক অতিক্রম করতেই সময় লেগেছে এক ঘণ্টার বেশি।
খুলে ফেললেন জুতা-মোজা। খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। অনেকক্ষণই সেখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকলেন। এরপর হাতে তুলে নিলেন এক মুঠো মাটি। হাতে ধরেই রাখলেন সেই মাটি।
প্রধান উপদেষ্টা তাকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
বিভিন্ন সময় তারেক রহমান লাইভে থাকার সময় এ বিড়ালটিকে দেখা গেছে, যা রীতিমতো ‘সেলিব্রেটি বিড়ালে’র তকমা পেয়েছে অনলাইনে। তারেক রহমানের দেশে ফেরার খবর চূড়ান্ত হলে তার সঙ্গে ‘জেবু’ও ফিরবে কি না, তা নিয়ে অনলাইনে বেশ আলোচনাও হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট। এর মাধ্যমে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালালে অবতরণ করে। মিনিট দশেকের মধ্যেই বিমান থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। প
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল রঙের বাসটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রয়েছেন। বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্ররো বিমান বন্দর ছেড়েছেন তিনি। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত হচ্ছে সময় বেলা ১১টা ৫৫ মিনিটে।
উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী হয়ে বাংলাদেশে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভালোবাসা পেয়েছে, শহুরে মধ্যবিত্ত জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছে, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগবান্ধব দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে স্ত্রী-কন্যাকে নিয়ে রওয়ানা হন তারেক রহমান। কিছু সময়ের মধ্যেই তারা বিমানবন্দরে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে এখন রয়েছেন দেশের পথে।