চট্টগ্রাম ব্যুরো

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বুধবার (২ জুলাই) অর্থঋণ আদালত-১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং পাঁচ কাঠা ও ৯ দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ই আগস্ট কিনেছিলেন এসব সম্পত্তি।
এ ছাড়া এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকদিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছেন আদালত। এসব সম্পদ এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের, যেগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
আদালত গুলশান সার্কেল-১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের তিনটি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা ও ৭৭৮ দশমিক ৩১ টাকা।
ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে