ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো বাংলাদেশ ব্যাংকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ব্যাংক। লোগো

তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কর্মদক্ষতা মূল্যায়নে একটি অভিন্ন কাঠামো ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকের পাঁচটি সূচকে এমডির ছয় মাসের পারফরম্যান্স (কেপিআই) মূল্যায়ন করা হবে ১০০ নম্বরের ভিত্তিতে। এর ভিত্তিতেই এমডি নিয়োগ, পুনর্নিয়োগ, এমডির মেয়াদ বাড়ানোসহ বেতন-ভাতা ও প্রণোদনা নির্ধারণ করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যাংকের বর্তমান এমডিদের এই মূল্যায়ন হবে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত এমডিদের মূল্যায়ন নিয়োগের পরবর্তী ছয় মাস সময়ের জন্য হিসাব করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রতি ছয় মাসের মূল্যায়ন একেকজন এমডির ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটরস (কেপিআই)’ হিসেবে বিবেচিত হবে। এমডিদের কর্মদক্ষতা ও ব্যাংকের সার্বিক অবস্থা যাচাইয়ের জন্য মোট ১০০ নম্বরের একটি মূল্যায়ন কাঠামো বা ‘লেন্স’ নির্ধারণ করা হয়েছে। পূর্ববর্তী প্রান্তিকের সূচককে ভিত্তি ধরে পরবর্তী ছয় মাসের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পর্ষদের অনুমোদনের পর তা সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এরপর চূড়ান্ত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের মূলধন অনুপাত, আপৎকালীন তারল্য বা ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের জন্য নম্বর থাকবে ২৫। খেলাপি ঋণ কমানো, অবলোপন করা ঋণ পুনরুদ্ধার ও শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে ঋণ কেন্দ্রীভূতকরণে থাকবে আরও ২৫ নম্বর। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের পরিপালন, মানিলন্ডারিং প্রতিরোধ নীতিমালা অনুসরণ, আইসিটি নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল্যায়নের ওপরও থাকবে ২৫ নম্বর।

এ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখার ক্ষেত্রে সিএমএসএমই, কৃষি, গ্রিন ফাইন্যান্স, ডিজিটাল সেবার প্রসার, জালিয়াতি প্রতিরোধ ও গ্রাহক অভিযোগ নিষ্পত্তির হারে ১৫ নম্বর থাকবে। আর ব্যাংকের অর্জিত মুনাফা ও পরিচালন ব্যয়ের দক্ষতায় নম্বর হবে ১০। এই নম্বর বিভাজনের ভিত্তেতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে অনুমোদনের ভিত্তিতে ব্যাংকভেদে বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রতিটি নির্দিষ্ট সূচকে এমডিদের ন্যূনতম ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। কোনো সূচকে অর্জন ৫০ শতাংশের কম হলে ওই সূচকের জন্য এমডি শূন্য পাবেন। ব্যাংকের জন্য অতি গুরুত্বপূর্ণ ছয়টি বিশেষ সূচক, যেমন— ঋণ-আমানত অনুপাত, খেলাপি ঋণের অনুপাত, ঋণ আদায় ও আর্থিক অন্তর্ভুক্তিতে যদি কোনো এমডি ৫০ শতাংশের কম লক্ষ্যমাত্রা অর্জন করেন বা শূন্য পান, তার অর্জিত মোট নম্বর থেকে একটি বড় অংশ জরিমানা বা পেনাল্টি হিসেবে কেটে নেওয়া হবে।

সামগ্রিক মূল্যায়নে ৭৫ বা তার বেশি নম্বর পেলে তা ‘গড়পড়তার চেয়ে ভালো’, ৬৫ থেকে ৭৫-এর কম হলে ‘গড়পড়তা’ এবং ৬৫-এর কম নম্বর পেলে তা ‘নিম্নমানের পারফরম্যান্স’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৪ দিন আগে

দেশে সোনার দাম আরও কমল

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৯ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩৩ টাকা কমে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টা

৫ দিন আগে

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, ১০০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর

৫ দিন আগে

শুল্ক কাঠামোয় সংস্কার না হলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে: বিশ্বব্যাংক

উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।

৫ দিন আগে
Advertisement