চট্টগ্রামে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি ভবনে ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

কর্মসংস্থান ব্যাংক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসংস্থান ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান অপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও মো. মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান তার বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে সার্বিক পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান। এ সময় তিনি ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৩ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৫ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৫ দিন আগে
Advertisement