ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামকে কেন্দ্র করে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনায় তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও, যেখানে লেনদেনের শুরুতেই বড় ধরনের সূচক পতন লক্ষ্য করা গেছে।
ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামকে কেন্দ্র করে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত না করলে ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে সামরিক হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়সীমা ঘনিয়ে আসায় মধ্যপ্রাচ্যে উত্তজনা তুঙ্গে।
ট্রাম্পের এই হুমকির সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। মঙ্গলবার সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১০.১৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৩.৩১ ডলারে কেনাবেচা হচ্ছে।
ভৌগোলিক ও রাজনৈতিক এই উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে। লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক প্রবণতা থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের পতন শুরু হয়। জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ শুরুর দিকের মুনাফা হারিয়ে ০.২ শতাংশ পতনের মুখে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার বাজার পরিস্থিতিও একই রকম। মঙ্গলবার জিএমটি ০২:২০ সময় অনুযায়ী, দেশটির কোসডাক সূচক ০.৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস ইনডেক্স ০.২২ শতাংশ কমে লেনদেন করছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
৪ দিন আগে