প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মসংস্থান ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬’। ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের অধীন ২৮টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
রোববার (৫ এপ্রিল) খুলনার রূপসায় সিএসএস আভা সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালেহ মো. সিরাজুল সালেকিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান ও মো. মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে গুণগতমান বজায় রেখে ঋণ বিতরণ ও উত্তম উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি খুলনা অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগটিকে সেরা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়িক সূচকগুলোর লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার প্রত্যাশা জানান।
ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৬ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে