‘বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতায় পাচার হওয়া অর্থ ফেরত আনতে সময় লাগছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সময় লাগছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সময় লাগছে। তবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে এসব অর্থ দেশে আসবে।

মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউয়ের বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ ও এর কার্যক্রমসহ ব্যাংক ও আর্থিক খাতের সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন।

অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে জানিয়ে গভর্নর বলেন, আগামীতে সর্বোচ্চ প্রেশার দিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে। অতিরিক্ত ঋণখেলাপি থাকলে ব্যাংকের লাভের অংশ ব্যাংকেই রাখতে হবে। এতে ব্যাংকের সমস্যা ঠিক হবে, আমানতকারীদেরও স্বার্থ রক্ষা হবে। যতদিন ঋণখেলাপির তকমা থেকে মুক্তি লাভ করবে না তারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

বিভিন্ন ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক একীভূত করতে সময়ের প্রয়োজন, তবে প্রক্রিয়া চলমান। সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। আর ইসলামি ব্যাংকগুলোকে একীভূত আগে করা হবে। আমানতকারীদের চিন্তিত হওয়ার কারণ নেই।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

লিটারে ২ টাকা কমলো পেট্রোল-ডিজেল-অকটেন ও কেরোসিনের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা হতে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ থেকে ২ টাকা

১৫ ঘণ্টা আগে

ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

১ দিন আগে

দুইদিনে ৩০ হাজার কমে সোনার ভরি নামল ২ লাখ ৫৫ হাজারে

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দাম কমার পর শনিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট হলমার্ক করা সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৬ টাকায়।

১ দিন আগে

বড় ধস সোনার বাজারে, দুইদিনে কমল ৮০ হাজার টাকা!

একদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অন্যদিকে পরিবর্তিত অর্থনৈতিক সমীকরণ—এই দুইয়ের প্রভাবেই বাজারে এমন নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে।

২ দিন আগে