প্রতিবেদক, রাজনীতি ডটকম

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাহিত্য, একাডেমিক ও শিক্ষাবিষয়ক প্রকাশনায় নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রকাশনা ও মুদ্রণ জগতের অভিজ্ঞ ব্যক্তিত্ব, প্রকাশক কামরুল হাসান শায়কের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩২ বছরের পথচলায় দেশের প্রকাশনা শিল্পে একটি সুদৃঢ় ও সম্মানজনক অবস্থান তৈরি করেছে।
১৯৯৩ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করা পাঞ্জেরী পাবলিকেশন্স ২০০০ সালের ১৭ ডিসেম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। সে হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর) লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি হচ্ছে।
এ উপলক্ষ্যে এক শুভেচ্ছাবার্তায় দেশের সম্মানিত লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, পাঠক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকাশক কামরুল হাসান শায়ক। তিনি তাদের পাঞ্জেরীর শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধা হিসেবে অভিহিত করেন।
বার্তায় কামরুল হাসান শায়ক বলেন, ‘আমরা একটি স্বপ্ন বিনির্মাণে বিভোর হয়েছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবাইকে যদি উজ্জীবিত করতে না পারতাম, তবে হয়তো পাঞ্জেরীর জন্মই হতো না।’
পাঞ্জেরীর এই কর্ণধার আরও বলেন, ‘বাংলাদেশের প্রকাশনা খাতের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন থেকেই পাঞ্জেরী পাবলিকেশন্সের জন্ম। ১৯৯৩ সালে যাত্রা শুরু করে ২০০০ সালে এটি একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আজ লিমিটেড কোম্পানি হিসেবে পাঞ্জেরীর ২৫ বছর পূর্তি উদযাপন করছি, যা আমাদের জন্য গর্বের, আনন্দের এবং দায়িত্বের।’
দীর্ঘ পথচলায় পাঞ্জেরী পাবলিকেশন্সকে সমৃদ্ধ করতে যারা মেধা, শ্রম, পরিকল্পনা ও সমর্থন দিয়ে পাশে থেকেছেন— দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষক, পাঠক ও শিক্ষার্থীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অতীতে ও বর্তমানে যারা সামান্য হলেও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে অবদান রেখেছেন, তাদের সবাইকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।
প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কামরুল হাসান শায়ক বলেন,
‘জন্মলগ্ন থেকেই পাঞ্জেরী পাবলিকেশন্স ট্রেড পাবলিশিং, এডুকেশনাল পাবলিশিং ও একাডেমিক পাবলিশিং— এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে গবেষণা ও সুপরিকল্পিত উদ্যোগে এগিয়ে চলেছে। এতে শুধু পাঞ্জেরীর অবস্থানই সুদৃঢ় হয়নি, বরং বাংলাদেশের প্রকাশনা শিল্পকে একটি উজ্জ্বল ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে পৌঁছে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আমাদের পেশাদারিত্ব এরই মধ্যে লেখক ও পাঠক সমাজের আস্থা অর্জন করেছে, যা আমাদের নিরন্তর প্রেরণা জোগাচ্ছে।’
সরকারের ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচির গর্বিত বেসরকারি অংশীদার হিসেবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘সবার জন্য শিক্ষা’ উদ্যোগ ও ইউনেস্কো প্রণীত ‘সবার জন্য বই’ কর্মসূচি বাস্তবায়নে পাঞ্জেরী পাবলিকেশন্স একটি সক্রিয় ও প্রদীপ্ত অংশীদার হতে চায়। এই পথচলায় সকলের সহযোগিতা ও সমর্থন আমরা একান্তভাবে কামনা করি।
বার্তার শেষাংশে কামরুল হাসান শায়ক পাঞ্জেরীর জন্মদিন উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ পাঞ্জেরীর এই গৌরবময় দিনে আমাদের সঙ্গে থাকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রগাঢ় ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে