ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যাংকার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মোট আট দল নিয়ে আয়েজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে জনতা ব্যাংক পিএলসি।
গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে সোনালী ব্যাংক পিএলসির দল ‘সোনালী টাইগার্স’কে ১২৭ রানে পরাজিত করে জনতা ব্যাংক পিএলসির দল ‘টিম জেবি’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের মাহবুব টিপু। সেরা বোলার হয়েছেন সোনালী ব্যাংকের পলাশ। সেরা ব্যাটার ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জনতা ব্যাংকের রোমান।
জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রসূন বিশ্বাস, সদস্য সচিব মো. রাসেল শিকদারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
টুর্নামেন্টে অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক লি. ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের একটি করে দল অংশ নেয়।

ভৌগোলিক ও রাজনৈতিক এই উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে। লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক প্রবণতা থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের পতন শুরু হয়। জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ শুরুর দিকের মুনাফা হারিয়ে ০.২ শতাংশ পতনের মুখে পড়েছে।
২ দিন আগে
তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার একটি নির্দিষ্ট খাত নয়, বরং বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে। কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাস আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা—সবগুলো ক্ষেত্রকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে
একনেক সভা সূত্রে জানা গেছে, তালিকার প্রথম ৭টি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত প্রকল্প ও দুইটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া তালিকার এক নম্বর ও ৪ নম্বরে থাকা করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প ও অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প দুটি অনুমোদন না দিয়
২ দিন আগে
কর্মসংস্থান ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬’। ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের অধীন ২৮টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
৩ দিন আগে