যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি ‘ঐতিহাসিক সাফল্য’: প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯: ৪১

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সম্পন্ন করে বাণিজ্য চুক্তি অর্জনের পর প্রধান উপদেষ্টা অধ‍্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের আলোচকরা দুর্দান্ত কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।”

বিবৃতিতে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে আলোচনা দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। তারা জটিল ও বহুস্তর আলোচনার মধ্য দিয়ে—যেখানে শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক বিষয় অন্তর্ভুক্ত ছিল—সফলভাবে পথ পাড়ি দিয়েছেন।

চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা রক্ষা, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে অগ্রগতি এবং মূল জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এটি দ্রুততর প্রবৃদ্ধি ও টেকসই সমৃদ্ধির পথে দেশের যাত্রাকে আরও বেগবান করবে।”

“আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী কল্পনার প্রতীক,” যোগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement