কয়েক কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে নেত্রকোনা এক্সেসরিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২২: ৪১
নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেডের বন্ডেড ওয়্যারহাউস

বন্ড সুবিধার আওতায় আমদানি করা ৬৬০ মেট্রিক টন কাঁচামাল অবৈধভাবে সরিয়ে ফেলে সরকারের প্রায় পাঁচ কোটি ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে কাস্টমসের প্রিভেন্টিভ অভিযানে প্রাথমিকভাবে এই ক্ষতি নিরূপণ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গার্মেন্টস ও তৈরি পোশাক (নীট) কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) অনুযায়ী আমদানিকৃত কাঁচামাল কেবল রফতানিমুখী পণ্যে ব্যবহারের অনুমতি ছিল।

তবে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এর তদন্তে দেখা যায়, গাজীপুরের কেওয়া পূর্বখণ্ড, কেওয়া বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি এসব কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলেছে। এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজনীতি ডটকমের কাছে এ বিষয়ে ত্রুটি-বিচ্যুতির কথা স্বীকার করা হয়েছে। পর্যায়ক্রমে জরিমানা বা বকেয়া পরিশোধ করার কথা জানিয়েছে এর মালিকপক্ষ।

বন্ড বা বন্ডেড ওয়্যারহাউস হলো এমন একটি সুরক্ষিত গুদাম যেখানে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানিকৃত কাঁচামাল সংরক্ষণ করা হয় এবং পরে তা দিয়ে তৈরি পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং শিগগিরই বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস সূত্রে আরও জানা গেছে, আমদানিকৃত বন্ডেড কাঁচামাল ঘরোয়া বাজারে বিক্রি করার আশঙ্কা রয়েছে, এর ফলে প্রতিষ্ঠানের মালিক লাভবান হলেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির অভিযোগ বিষয়ে জানতে চাইলে মেসার্স নেত্রকোনা এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রাজনীতি ডটকমকে বলেন, বাংলাদেশের বিদ্যমান নিয়মনীতি, ব্যাংকিং খাতের অবস্থা, সুদের হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সুষ্ঠুভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব। এছাড়া তিনি একটি দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেনের প্রক্রিয়ায় আটকে গেছেন। এ কারণে কিছুটা ত্রুটি বা নিয়মের ব্যত্যয় হয়েছে স্বীকার করে তিনি জানান, কাস্টমস বিভাগ যৌক্তিকভাবে শুল্ক বা জরিমানা আরোপ করলে তা পর্যায়ক্রমে পরিশোধ করার সুযোগ চান।

শুল্কের পরিমাণ পাঁচ কোটি টাকা হবে না বলে দাবি করে তিনি বলেন, যৌক্তিক মূল্যায়নে যে পরিমাণ অর্থ নির্ধারণ হবে, তা পরিশোধ করবেন। পাশাপাশি বিন বন্ধ না করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ রেখে তিনি বলেন, ব্যবসা বন্ধ করা হলে বকেয়া বা জরিমানা পরিশোধ করা সম্ভব হবে না।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement