বাংলাদেশের জন্য ট্রাম্পের শুল্ক ২০ শতাংশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০: ১৯

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রতিনিধি দলের তৃতীয় দফা বৈঠকের পর এই সুফল আসে বলে শুক্রবার সকালে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক হার অর্জন করেছে—যা শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো পোশাক খাতের প্রতিযোগীদের ক্ষেত্রে ১৯ থেকে ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সফল না হওয়ায় ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

বাংলাদেশ সরকার মনে করছে, এর ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আপেক্ষিক প্রতিযোগিতা প্রভাবিত হয়নি। যদিও এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

“আমরা সফলভাবে সম্ভাব্য ৩৫% পারস্পরিক শুল্ক এড়িয়েছি। এটি আমাদের পোশাক খাত এবং এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের জন্য সুসংবাদ,” বলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

“আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ এবং সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য আমরা সাবধানতার সাথে আলোচনা করেছি,” বলেন তিনি।

“ আমরা আমাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতাও সংরক্ষণ করেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের জন্য নতুন সুযোগ খুলে দিয়েছি,” ড. রহমান আরও বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে আগামী ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ নতুন শুল্ক আরোপের কথা জানান। নতুন করে এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার দাঁড়াতো আগের ১৫ শতাংশসহ ৫০ শতাংশ। এখন তা কমে হবে মোট ৩৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির এই ধাক্কা বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা তৈরি হয়। এর ঢেউ পুরো রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনীতির ওপর পড়তে পারে বলে মত দেন অর্থনীতিবিদেরা।

এই পরিস্থিতিতে শুল্ক নিয়ে টানাপোড়েন প্রশমনে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হয় এবং কিছু পদক্ষেপ গ্রহণ কর। এই প্রক্রিয়ায় কৃষি, বিমান চলাচল ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রকে কিছু বাণিজ্যিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়।

আনুষ্ঠানিক বার্তা না পেলেও ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ পালটা শুল্ক হার শেষ পর্যন্ত কিছুটা কমবে বলে আশা করেছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, আমরা আশা করছি হয়তো কিছু কমাবে। কারণ, আমাদের বাণিজ্য ঘাটতি খুবই কম, ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ওয়াশিংটন ডিসিতে ২৯ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতিনিধি দলে আরো আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।

শুল্ক নেগোসিয়েশনের বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সফলভাবে সম্পন্ন করে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি সম্পাদন বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের আলোচকরা দুর্দান্ত কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।”

কোন দেশে কত শুল্ক?

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম শুল্ক বসেছে আফগানিস্তানের উপর ১৫ শতাংশ। তারপর আছে পাকিস্তান। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার উপরেও ২০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে।

সবচেয়ে কম ১০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে ব্রাজিল, ফকল্যান্ড আইল্যান্ড, যুক্তরাজ্যের উপর।

এছাড়া ১৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, ডিপিআর কঙ্গো, ফিজি, ঘানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডার্ন, মরিশাস, ম্যাডাগাস্কার, মোজাম্বিক, নামিবিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভেনেজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবোয়ের মতো দেশগুলির উপর।

ভিয়েতনাম ও তাইওয়ানের উপর ২০ শতাংশ, ফিলিপাইন্সের উপর ১৯ শতাংশ, সাউথ আফ্রিকা, লিবিয়ার উপর ৩০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement