প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের খ্যাতিমান বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য শিল্পীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় এবিজি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম কাঙালিনী সুফিয়ার হাতে অর্থ তুলে দেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। পরে শিল্পীর চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেয় এবিজি ফাউন্ডেশন।
সহায়তা গ্রহণের পর কাঙালিনী সুফিয়া বলেন, কয়েকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। অর্থসংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না। বর্তমানে তার ডান হাতও ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সহায়তা পাওয়ায় তিনি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১১ জুন রাজবাড়ীতে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন কাঙালিনী সুফিয়া। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার চিকিৎসা ও সুস্থতা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল। এই অবস্থায় এবিজি ফাউন্ডেশনের সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে