ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মে ২০২৬, ১৭: ৪৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন যৌথ উদ্যোগে চালু হওয়া রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম দিনেই দুজন গ্রাহক গিয়ার বাইসাইকেল জিতেছেন।

সোমবার (৪ মে) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত ডিজিটাল র‍্যাফেল ড্রতে বিজয়ী হন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার। ব্রুনাই প্রবাসী জাহিদ শিকদার ও যুক্তরাষ্ট্রের নাগরিক সারাহ সাবরিনা প্রেরিত রেমিট্যান্সের ভিত্তিতে তারা এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রাপ্ত ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্য থেকে প্রতিদিন ডিজিটাল র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে দুইজন করে মোট ৩৪ জন বিজয়ীকে গিয়ার বাইসাইকেল উপহার দেওয়া হবে। পাশাপাশি সকল রেমিট্যান্স গ্রাহকের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি করে দেয়াল ঘড়ি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী আয় দেশে পাঠাতে উৎসাহিত করা এবং গ্রাহকদের সেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement