প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর সাফল্যের অভিযাত্রায় যুক্ত হলো আরেকটি উজ্জ্বল অর্জন। অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষ্যে ২০২৫ সালের গুণমান বিচারে সর্বাধিক সেরা মানের শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি ঘোষিত ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৬’ অর্জন করেছে পাঞ্জেরী।
রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম সেলিমের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার লাভ করেছে পাঞ্জেরী। এই ধারাবাহিক অগ্রযাত্রায় সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ এই প্রকাশনা সংস্থাটি। পাঞ্জেরী প্রতিশ্রুতিবদ্ধ যে, গুণগত মান ও সৃজনশীলতার এই অনন্য যাত্রা তারা অব্যাহত রাখবে।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে