বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশে’র

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠিত হয়েছে এই নতুন জাতীয় বিনিয়োগ প্ল্যাটফর্ম।

রোববার (২৩ আগস্ট) ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সংস্থাটির কার্যক্রম শুরু হয়।

নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীদের বিভিন্ন অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি সংক্রান্ত সেবা ও প্রণোদনা পেতে একাধিক দপ্তরে ঘোরার প্রয়োজন কমবে। এসব সেবা সমন্বিতভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইনভেস্ট বাংলাদেশের অধীনে।

বিনিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘বাংলাবিজ’ নামে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়িক লাইসেন্স ও প্রয়োজনীয় পারমিট অনলাইনে দেওয়ার ব্যবস্থা থাকবে।

সরকার বিনিয়োগকারীদের জন্য অনুমোদন প্রক্রিয়ার সময়ও কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার একটি কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে।

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ আইনের আওতায় অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলের বাইরেও সরকারের অব্যবহৃত জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি ছোট আকারের সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য নয়। বিনিয়োগকারীকে সেবার কেন্দ্রে রেখে সরকারি কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করাই এর লক্ষ্য।

এদিকে বিডা, বেজা ও পিপিপিএর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ও বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল রেখেই নতুন সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীরাও আগের শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement