আয়কর রিটার্ন অনলাইনেই দিতে হবে: এনবিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর বিবরণী বা আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে সুনির্দিষ্ট চার শ্রেণির করদাতা ছাড়া অন্য কেউ আর অফলাইনে বা সশরীরে গিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন না।

আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। রোববার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইটের (www.etaxnbf.gov.bd) মাধ্যমেই রিটার্ন জমা দিতে হবে। এ ক্ষেত্রে কেবল চার শ্রেণির করদাতা ছাড় পাবেন।

এই চার শ্রেণির করদাতারা হলেন— ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি।

এনবিআর বলছে, এই চার শ্রেণির করদাতা অনলাইন বা অফলাইন যেকোনোভাবেই রিটার্ন জমা দিতে পারবেন। আর বাকিরা কেবল রিটার্ন জমা দিতে পারবেন অনলাইনে।

অবশ্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে এখন পর্যন্ত কেউ অফলাইনে রিটার্ন জমা দিয়ে থাকেন, তাদের সেই রিটার্নও গ্রহণ করে নেবে এনবিআর। তাদের বাড়তি কিছু করতে হবে না।

এদিকে কারিগরি ত্রুটি বা জটিলতা বা সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সে বিষয়ে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এনবিআর বলছে, সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনার অনুমোদন দিলে ওই করদাতা পেপার রিটার্ন বা কাগজে ফরম পূরণ করে অফলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement