প্রতিবেদক, রাজনীতি ডটকম

জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার বা ৩১৭ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশি মুদ্রায় এর পরিমাণ ৩৮ হাজার ৯৯১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, এর আগে একক মাস হিসেবে আর মাত্র দুবার রেমিট্যান্স এসেছে এর চেয়ে বেশি। অর্থাৎ সদ্য বিদায়ী মাসটিতে রেমিট্যান্স এসেছে একক মাসের হিসেবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকটির তথ্য বলছে, এর আগে গত বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল দুই দশমিক ১৯ বিলিয়ন বা ২১৯ ডলার। সে হিসাবে জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১ শতাংশ বেশি।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশে ৩২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। অন্যদিকে গত বছরের শেষ মাস ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৩ বিলিয়ন ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এই দুই মাসের পরই একক মাসের রেমিট্যান্স প্রবাহে স্থান করে নিয়েছে জানুয়ারি।
অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন বা এক হাজার ৯৪৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই রেমিট্যান্স আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন বা এক হাজার ৫৯৬ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসের রেমিট্যান্স আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা ও রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ প্রবাসীদের আয় বা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৯ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৩৩ টাকা কমে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টা
২ দিন আগে
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর
২ দিন আগে
উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।
৩ দিন আগে
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ
৪ দিন আগে