প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে মাইক্রোফাইন্যান্স তথা ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ‘ক্লায়েন্ট প্রটেকশন সার্টিফিকেট (সিপিসি) গোল্ড’ অর্জন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা ও দায়িত্বশীল আর্থিক সেবায় এটি একটি বৈশ্বিক স্বীকৃতি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এ স্বীকৃতি অর্জন করল। ২০১৬ সালে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় এই বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক অরিজয় ধর। এ সময় জানানো হয়, ব্র্যাক জানিয়েছে, বর্তমানে এই কর্মসূচির আওতায় এক কোটি ৪০ লাখেরও বেশি গ্রাহক নিরাপদ, ন্যায্য ও সম্মানজনক সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাকের এই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘মাইক্রোফাইনানজা রেটিং (এমএফআর)’। চূড়ান্ত আটটি আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে এই সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এতে গ্রাহকবান্ধব পণ্য-সেবা, অতিরিক্ত ঋণ প্রতিরোধ, স্বচ্ছতা, ন্যায্য মূল্য নির্ধারণ, গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও অভিযোগ নিষ্পত্তি মতো বিষয়গুলোকে মানদণ্ড হিসেবে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হেলাল উদ্দিন বলেন, বৈদেশিক সহায়তা কমার প্রেক্ষাপটে স্থানীয় উদ্যোগের সম্প্রসারণ অপরিহার্য। তিনি ব্র্যাকের কার্যক্রমকে আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি।’
অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব বলেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি শুধু ব্র্যাকের জন্য নয়, দেশের জন্যও গৌরবের বিষয়। মাইক্রোফাইন্যান্স খাতে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্র্যাক সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, একটি বড় অর্জনের সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা সততা ও জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রেখে আর্থিক অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাব। দুর্গম এলাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি গত পাঁচ দশক ধরে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের চার কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছানো এ কর্মসূচির ৯০ শতাংশ গ্রাহকই নারী। লাখো ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে জীবনমান উন্নয়নে ব্র্যাকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।
৩ দিন আগে
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৪ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে