প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই মাসে কিছুটা বাড়লেও আগস্ট মাসে এসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য, মূল্যস্ফীতির এ হার গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর গত ৩৭ মাসের মধ্যে কখনোই মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশের নিচে আসেনি।
রোববার (৭ সেপ্টেম্বর) পরিসংখ্যান ব্যুরো আগস্টের মূল্যস্ফীতির এ হিসাব দিয়েছে। এর আগে গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে আগের মাস জুলাইয়েই সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
মূল্যস্ফীতির অর্থ হলো— এক বছরের ব্যবধানে কোনো পণ্য বা সেবার মূল্য কতটা বেড়েছে। সে হিসাবে আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতির অর্থ— ২০২৪ সালের আগস্টে যে পণ্য কিনতে বা সেবা নিতে ১০০ টাকা খরচ হয়েছে, এ বছরের আগস্টে একই পণ্য বা সেবার জন্য খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা।
মূল্যস্ফীতি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছে বাংলাদেশ। দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলারের দাম বেড়ে যাওয়া, রিজার্ভ কমে যাওয়া— অর্থনীতির এমন নানা সূচকের নেতিবাচক অবস্থায় মূল্যস্ফীতি ধাই ধাই করে বাড়তে থাকে। অর্থাৎ কোনো পণ্য বা সেবার জন্য মানুষের খরচও দিন দিন বাড়তে থাকে।
এর আগে গত বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে উঠে যায়। এরপর জুলাই আন্দোলনের জের ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক মাস মূল্যস্ফীতি ৯ থেকে ১০ শতাংশের মধ্যে ওঠানামা করছিল।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মূল্যস্ফীতি কমিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। অর্থ উপদেষ্টা জানান, এ বছরের মাঝামাঝি এসে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমতে শুরু করবে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, এ বছরের মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য পাঁচ শতাংশে নেমে এসেছিল। জুনে তা আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে। তবে জুলাইয়ে তা কিছুটা বেড়ে গিয়েছিল। আগস্টে তা ফের কমে ৮ দশমিক ২৯ শতাংশে নেমে এলো। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন, তাদের লক্ষ্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা।
আগস্টে সার্বিকভাবে মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ।
খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়লেও সার্বিক মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে খাদ্যবহির্ভূত পণ্য। জুলাইয়ে এসব পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ, আগস্টে তা ৮ দশমিক ৯০ শতাংশে নেমে এসেছে।
এদিকে জুলাই মাসে গ্রাম এলাকায় সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে আগস্ট মাসে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
৪ দিন আগে