প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে তৌফিকুল ইসলাম খান বলেন, উন্নয়ন ব্যয় বাড়াতে কর আদায় বাড়ানোও জরুরি। কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের আর্থিক চাপ বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, দেশের ঋণের পরিমাণ ও উন্নয়ন চাহিদা বাড়ছে। আগামী বাজেটে ঋণের চাপ আরও বাড়তে পারে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-ও বাংলাদেশকে ঋণচাপের ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে।
তৌফিকুল ইসলাম খান জানান, আগামী অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, তা অর্জনে প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল ২০১১ সালে, যা ছিল ২৭ শতাংশের কিছু বেশি। এরপর আর কখনো এত উচ্চ প্রবৃদ্ধি হয়নি।
তার মতে, কর আদায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি কিছু খাতে করহার কমানোর বিষয়েও ভাবতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বাড়ানোর ক্ষেত্রেও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, ড. এ কে এনামুল হক, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শারমিন্দ নীলোর্মি এবং মো. ফজলুল হক।
রাজনীতি/একে

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে