আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো ১০ শতাংশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক দিনেই উল্লেখযোগ্য হারে কমেছে।

বার্তাসংস্থা আনাতোলু জানায়, সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমেছে। এদিন বাংলাদেশ সময় মধ্যরাত ১২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৪ শতাংশ কমে বিক্রি হয় প্রায় ৮২ ডলারে (আগের দিন যা ছিল ৯১ দশমিক ৬৮ ডলার)।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৩৫ ডলারে নেমে আসে।

এর আগে গত সপ্তাহে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যাওয়ার উদ্বেগ তৈরি হয়। ফলে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারে গিয়ে পৌঁছেছিল। তবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত ঘোষণা করলে বাজারে স্বস্তি ফেরে এবং তেলের দাম কমতে শুরু করে।

সোমবার ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 'ইতিবাচক আলোচনা' চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারাও পাল্টা সামরিক তৎপরতা স্থগিত করেছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনায় বসেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

একনেকে ৯৩৩৩ কোটি টাকার অনুমোদন, অর্ধেকের বেশি বরাদ্দ গ্রামীণ সড়কে

হিসাব বলছে, পাস হওয়া প্রকল্পগুলোর মোট বরাদ্দের অর্ধেকের বেশি— ৫৩ দশমিক ১৮ শতাংশই গ্রামীণ সড়কের উন্নয়ন-সংস্কারে। এর মধ্যে দেশের আট বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় পাঁচ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং সাত হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।

৫ দিন আগে

দরপত্র ছাড়াই আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমতি

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়ে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে এ প্র

৫ দিন আগে

রূপালী ব‍্যাংকে আটকে থাকা এসএস পাওয়ারের ৩২ লাখ ডলারের ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি

এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের মাধ্যমে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড দীর্ঘমেয়াদি প্রকল্প ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির কয়লা, যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সামগ্রী আমদানির জন্য এলসি খোলার ক্ষে

৫ দিন আগে

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৫ দিন আগে