ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো বিশ্ববাজারে সোনার দাম ৩১০০ মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। সোমবার (৩১ মার্চ) স্পট সোনার দাম প্রতি আউন্স ৩১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, যা একটি নতুন রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে সোনার দাম ১৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঊর্ধ্বগতির পেছনে অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা মূল ভূমিকা পালন করছে। ওসিবিসির বিশ্লেষকরা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সোনা আরও শক্তিশালী বিনিয়োগ আশ্রয় হিসেবে আবির্ভূত হয়েছে।
এদিকে, বড় বিনিয়োগ ব্যাংকগুলো সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাশ পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ সোনার দাম ৩৩০০ ডলারে পৌঁছাতে পারে। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে সোনা ৩৬৩০ ডলার এবং ২০২৬ সালে ৩৩৫০ ডলারে পৌঁছাতে পারে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনাও বাজারে প্রভাব ফেলছে।
চীনসহ বিভিন্ন দেশের আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনার ফলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে, যা সোনার দামের আরও উত্থানে ভূমিকা রাখতে পারে।
মেরেক্স পরামর্শক এডওয়ার্ড মেইর বলেছেন, শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা অব্যাহত থাকলে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে