জনতা ব্যাংক পিএলসি’র ৮৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬: ৫৭
বুধবার জনতা ব্যাংক পিএলসি’র ৮৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৮ জানুয়ারি) জনতা ব্যাংক পিএলসি’র ৮৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শ্রেণীকৃত ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এতে ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ ওবায়দুল হক, অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ফের বেড়েছে সোনার দাম, ভরি ২ লাখ ৭৪ হাজার টাকা

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) একদিনেই দুই দফা দাম বাড়ানো হয় সোনার। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় গতকাল রোববার (১ মার্চ) থেকে। এ দিন ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ছিল দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

৩ দিন আগে

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, পুঁজিবাজারে পতন

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম বাড়ছে। এর মধ্যে সোমবার (২ মার্চ) এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই ব্রেন্ট ক্রুড ও নিম্যাক্স লাইট সুইট ওয়েল— দুই ধরনের তেলের দামই বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল। পরে তা কিছুটা স্থিতিশীল হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে।

৪ দিন আগে

এক ধাক্কায় তেলের ব্যারেল ৮০ ডলারে, পৌঁছাতে পারে শতকেও

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ পরিস্থিতি স্তিমিত না হলে তেলের দাম ১০০ ডলারেও পৌঁছে যেতে পারে।

৪ দিন আগে

ইরানে হামলা: দেশে একদিনে দুবার বাড়ল সোনার দাম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ২৭৮ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাস জুড়েই এ দাম কিছুটা কমতির দিকে ছিল।

৫ দিন আগে