মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল ইসলামী ব্যাংক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২০: ৩৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিন বিভাগে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে। কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ পুরস্কার অর্জন করেছে।

২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিতিতে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন অ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেন।

অনুষ্ঠানে মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement