বাংলা কিউআর আপনাকে কী কী সুবিধা দেবে?

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলা কিউআর। ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’ দেশের সব মার্চেন্ট পয়েন্টে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর ৩৭(৫) ধারা এবং অন্যান্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের তিন বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় নিশ্চিত করতে হবে। মার্চেন্ট পয়েন্টগুলো নিয়মিত তদারকিও করতে হবে।

এ ছাড়া কোনো ব্যবসায়ী যদি পেমেন্ট গ্রহণের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দেন, তবে তাৎক্ষণিকভাবে তার কিউআর সুবিধা বাতিল করতে হবে।

বাংলা কিউআর কী?

বাংলাদেশ ব্যাংক জানায়, একটি নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই ‘বাংলা কিউআর’ আনা হয়েছে। ২০২৩ সালে এই ইন্টারঅপারেবল সিস্টেম চালু করে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস বা নগদহীন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্ট সুবিধা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব সুবিধা পাওয়া যাবে

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো— একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংক ও এমএফএসের গ্রাহকদের জন্য পেমেন্ট সুবিধা নিশ্চিত করা।

আগে একটি দোকানে বিকাশ, নগদ কিংবা বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা কিউআর কোড দেখা যেত। ফলে গ্রাহককে নির্দিষ্ট সেবাদাতার অ্যাপ ব্যবহার করেই পেমেন্ট করতে হতো। কিন্তু বাংলা কিউআর চালুর ফলে সেই জটিলতা থাকছে না।

এখন একজন গ্রাহক বিকাশ, নগদ বা যেকোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করেই একই বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে দোকানদারদের একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন হবে না, একই সঙ্গে গ্রাহকদের জন্যও লেনদেন হবে আরও ঝামেলামুক্ত।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে ডিজিটাল পেমেন্টের বিস্তার বাড়বে, ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমবে এবং আর্থিক খাতে আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত হবে। দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) অধীনে এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, একটি নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক নগদহীন অর্থনীতি গড়ে তুলতেই বাংলা কিউআর চালু করা হয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদহীন করা। সেই লক্ষ্য পূরণে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement