মাথাপিছু আয় প্রথমবার ছাড়াল ৩ হাজার ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল তিন হাজার মার্কিন ডলার। এই সূচকটি এই প্রথমবারের মতো তিন হাজার ডলারের সীমা অতিক্রম করল। এদিকে একই সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধির হারও আগের চেয়ে খানিকটা বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হতে পারে।

সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয়, জিডিপিসহ অর্থনীতির নানা সূচকের হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রাথমিকভাবে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে সরকারের প্রাক্কলন, বিদায় নিতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে তিন হাজার ২০ ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন লাখ ৬৮ হাজার ৪৪০ টাকা।

ঠিক আগের ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৬৯ ডলার, যা সাময়িক হিসাবে ছিল দুই হাজার ৮২০ ডলার। গত অর্থবছরের চূড়ান্ত হিসাবের সঙ্গে চলতি অর্থবছরের সাময়িক হিসাব তুলনা করলে দেখা যায়, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৯ শতাংশের সামান্য বেশি।

সাময়িক হিসাবে বলা হয়েছে, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন ৪ দশমিক ১৪ শতাংশ বাড়তে পারে। এর আগে গত ২০২৪-২৫ অর্থবছরে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ, চূড়ান্ত হিসাবে যা ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।

এদিকে সাময়িক হিসাবে ৪ দশমিক ১৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement