জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%, নভেম্বরের পর সর্বনিম্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খাদ্যপণ্যের দাম কমে আসায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। রাজধানীর একটি কাঁচাবাজার। ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, এ মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত— দুই ধরনের খাতেই মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমার প্রভাব ছিল বেশি।

এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।

মঙ্গলবার (১১ আগস্ট) বিবিএসের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে মূল্যস্ফীতির এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, আগের মাস জুনে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। সেই তুলনায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক আট চার পয়েন্ট। অন্যদিকে গত বছরের জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। বিদায়ী জুলাই মাসে এ হার শূন্য দশমিক দুই তিন পয়েন্ট কম।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। জুন মাসের ৮ দশমিক ৬০ শতাংশ থেকে জুলাইয়ে এ হার নেমে এসেছে ৭ দশমিক ১৬ শতাংশে। অর্থাৎ শতাংশ হিসাবে এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৪ পয়েন্ট।

এদিকে গত বছরের জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে এ খাতে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৪০ পয়েন্ট। বিদায়ী মাসের খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। ওই মাসে এ হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে খাদ্যবহির্ভূত পণ্যেও আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুন মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। জুলাইয়ে তা কমে হয়েছে ৯ দশমিক ২৮ শতাংশে। গত বছরের জুলাইয়ে একই হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement