নাটোর প্রতিনিধি

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের সব বন্ধ চিনিকল আবারও সচল করা হবে। চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই কার্যক্রম সফল করতে সরকারের পক্ষ থেকে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চিনিকলগুলো চালু করার প্রতিবন্ধকতাসমূহ পর্যবেক্ষণ করছেন। জনগণ পাশে থাকলে সমন্বিত শক্তি, উদ্যোগ গ্রহণ এবং সাহসের মাধ্যমে সফল হতে চাই। সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমরা সবাই মিলে পরিবর্তনের ধারা চালু করতে চাই। পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা তা অব্যাহত রাখবেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। উদ্বোধন শেষে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে এক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন-জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। সেখানে সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই। আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারব। রাষ্ট্র পরিচালনায় এরপরে যারা আসবেন, তারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন - বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক এটিএম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, আখচাষী হাসান রাজা প্রমুখ।
নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা জানান, চলতি মৌসুমে দুই লাখ টন আখ মাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট ১১৭ আখ মাড়াই দিবসে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণের নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এ বছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে