১১ মাসে এডিপি বাস্তবায়ন ৪৮ শতাংশ, ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। প্রতীকী ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে তথা গত বছরের জুলাই থেকে এ বছরের মে মাস পর্যন্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ শতাংশ। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, এডিপি বাস্তবায়নের এ হার ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (২৫ জুন) আইএমইডির হালনাগাদ এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরে এডিপির মোট আকার দুই লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। এর বিপরীতে গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র এক লাখ ৭৬৯ কোটি টাকা। গত ছয় অর্থবছরে ১১ মাসে টাকার অঙ্কে এর চেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়নি।

আইএমইডির তথ্য বলছে, ২০১০-১১ অর্থবছর থেকে জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে ছিল। এবার তা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সে হিসাবে গত ১৬ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে।

শূন্য শতাংশ এডিপি বাস্তবায়নও আছে

চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে তলানিতে অবস্থান করছে সংসদ সচিবালয়। এর একটি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু ১১ মাসে এক টাকাও ব্যয় হয়নি। ফলে প্রতিষ্ঠানটির বাস্তবায়ন হার শূন্য শতাংশ।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বরাদ্দের ২৫ শতাংশও ব্যয় করতে পারেনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতার সীমাবদ্ধতা ও নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে না পারা এডিপি বাস্তবায়নের বেহাল দশার অন্যতম প্রধান কারণ। জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতার কারণেও অনেক প্রকল্প পিছিয়ে পড়েছ। রয়েছে দরপত্র নিয়ে জটিলতা।

এর সঙ্গে অর্থসংকটকেও এডিপি বাস্তবায়ন কম হওয়ার কারণ মনে করা হচ্ছে। কেননা চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই রাজস্ব ঘাটতি ছিল প্রায় এক লাখ কোটি টাকা। এর সিংহভাগ পরিচালন ব্যয়ে খরচ করতে হওয়ায় উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড় অন্যান্য অর্থবছরের তুলনায় কম ছিল।

এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়টিও রয়েছে আলোচনায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রকল্প পুনর্মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিলে অনেক প্রকল্পের বাস্তবায়নের গতিই কমে গেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে