অক্টোবরে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১: ৫৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অক্টোবর মাসের জন্য চার ধরনের জ্বালানি তেল— ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১০ দিন আগে চার ধরনের জ্বালানি তেলে এক লাফে লিটারে ২০ টাকা বাড়ানোর পরের মূল্য অক্টোবর মাসেও কার্যকর থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে নির্ধারিত জ্বালানি তেলের এই দরই পুরো অক্টোবর মাস জুড়ে বহাল থাকবে।

ঘোষিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গত ২০ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ দাম নির্ধারণ করা হয়েছিল। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য সেই নির্ধারিত মূল্যই অপরিবর্তিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement