লিটারে ১৯ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৬, ১৯: ৫৭
লিটারে ১৯ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

দেশে ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছে। লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, গত ১২ এপ্রিল লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement