পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারের: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

নতুন পে কমিশন নিয়ে অনেক আলোচনা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পে কমিশনের ব্যাপারটা আছে। এটা নিয়ে আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আমরা ইনিশিয়েট করে ফেলেছি। কিন্তু সেটা আগামী সরকার হয়তো করতে পারে।

আইএমএফের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের সঙ্গে চূড়ান্ত কথা হবে ১৫ তারিখে। তাদের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা নিয়ে আমরা অত্যন্ত হ্যাপি।

তিনি আরও বলেন, তাদের কিছু রিকমেন্ডেশন আছে। যেমন— রাজস্ব আয় বাড়াতে হবে। সেটা আমরা স্বীকার করেছি। ট্যাক্স-জিডিপির রেশিও লো, এটা নিয়ে তাদের পর্যবেক্ষণ আছে। কিন্তু আমাদের লোকজন তো ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর বন্ধ ছিল দুই মাস। সে কারণেও রাজস্ব কমেছে। তবু আমরা চেষ্টা করছি।

সামাজিক সুরক্ষা, বিশেষ করে স্বাস্থ্য-শিক্ষা ও সামাজিক নিরাপত্তা এবং খাদ্যে বরাদ্দ আরও বাড়ানোর বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। উপদেষ্টা বলেন, খাদ্যটা আমরা মোটামুটি ভালো করছি। বাকি বিষয়গুলোও হয়ে যাবে।

আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না— এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা রাজি হয়েছি আগেই, এখন কোনো প্রয়োজন নেই। ওরা রিভিউটা কমপ্লিট করেছে। আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের দিকে যাওয়ার সময় ওরা আবার রিভিউতে আসবে, তারপর ওরা ডিসাইড করবে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের হাতে সময় রয়েছে আর মাত্র তিন মাস। এর মধ্যে কতটুকু সংস্কার সম্ভব হবে— এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার শেষ করে ফেলব, সেটা তো না। কারণ, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে আগামী সরকারকে দেবো। যেসব মেজর সংস্কার রয়েছে, আগামী সরকার করবে।

ব্যাংকিং খাতকে বড় চ্যালেঞ্জ অভিহিত করে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই খাতের সংস্কারটা মোটামুটি শুরু হয়েছে। বাকিগুলোও আস্তে আস্তে করব। এগুলো আমরা আগামী সরকারকে দিয়ে যাব।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement