১ বছরের মধ্যে চালু হবে ৫০ বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন। তিনি বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। বন্ধ ৫০টি মিল পুনরায় চালু করার কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে।

সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় মন্ত্রী জানান, বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি-খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

আসন্ন ঈদুল আজহায় কোনো কাঁচা চামড়া যেন নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দামের অসন্তোষের কারণে মানুষ অনেক সময় চামড়া ফেলে দেয়। কারণ, নষ্ট হয়ে গেলে চামড়ার কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি খরচে চামড়ায় লবণ ব্যবহার করা হবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement